মে মাসের প্রথম ১২ দিনে ১৬০ কোটি ডলার রেমিট্যান্স

প্রকাশ :

সংশোধিত :

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১২ মে পর্যন্ত মোট ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ১২ মে একদিনেই দেশে এসেছে ১৬ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স। আর মে মাসের প্রথম ১২ দিনে মোট প্রবাসী আয় এসেছে ১৬০ কোটি ৫০ লাখ ডলার।

গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি মে মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪১ দশমিক ৬ শতাংশে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১২ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ ডলার। তুলনামূলকভাবে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫৬৭ কোটি ১০ লাখ ডলার।

বিশেষজ্ঞদের ধারণা, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, ব্যাংকিং সেবায় লেনদেন সহজ হওয়া এবং প্রবাসীদের বাড়তি আগ্রহের কারণে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।

সর্বশেষ খবর